ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

নাগেশ্বরীতে নবনির্মিত ব্রীজ বন্ধ করে গড়ে উঠছে বসতবাড়ী

#

নাগেশ্বরী প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২২,  8:33 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়নের নাগেশ্বরী থেকে কচাকাটা সড়ক ও জনপদের রাস্তায়  সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ বন্ধ করে গড়ে উঠছে বসত বাড়ী। বামনডাঙ্গা ইউনিয়নের লুচনী গ্রামের পাকা রাস্তায় চলতি অর্থ বছরে ব্রীজটির কাজ শেষ হয়। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নতুন ব্রীজটি নির্মান করা হয়। বর্তমানে ব্রীজের নিচ দিয়ে পানি নেমে যাওয়া রাস্তা বন্ধ করে বসতবাড়ী করছেন কয়েকটি পরিবার। স্থানীয়রা জানায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হলে ক্ষতি হবে এলাকার শতশত কৃষকের ফসলী জমি ও বসত ভিটা। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা আরও বলেন সরকারের ইঞ্জিনিয়ার এলাকা পরিদর্শন করে এখানে একটি ব্রীজের প্রয়োজনীয়তা দেখেই এখানে পানি নিষ্কাশনের জন্য একটি ব্রীজ নির্মাণ করেছে।

ভবিষ্যতে এখানে বর্ষার মৌসুমে দুধকুমার নদীর পানির স্রোতে বসত বাড়ী ভেঙ্গে গিয়ে কুড়া পরার সম্ভাবনা রয়েছে। ব্রীজের কাজ শেষ না হতেই ব্রীজের সামনে ড্রেজার দিয়ে মাটি ভরাট করে বাসত বাড়ী গড়ে তোলেন স্থানীয় আব্দুল খালেক, নাসির মিয়া, এছাড়াও ড্রেজার দিয়ে মাটি ভরাট করে বাড়ী করার প্রস্তুতি নিচ্ছে কাবিল ও খালেক ব্যাপারী। শুধু তাই নয় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চরা দামে বিক্রি করেছে স্থানীয় অসৎ ব্যবসায়ী আতাউর ও নমবুল মিয়া। এতে করে চারটি ইউনিয়ন বামনডাঙ্গা, কচাকাটা, কেদার ও বল্লভেরখাষের অর্ধলক্ষ মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যমের লুচনির নবনির্মিত ব্রীজটি ভেস্তে যেতে বসেছে। সরকারের অর্ধকোটি টাকা ব্্যয়ে প্রকল্পটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহেলায় প্রান্তিক জনগষ্টির জন্য কোন কাজেই না আসার আসংকা প্রকাশ করছেন স্থানীয় জনগণ। এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমার বলার কোন এখতিয়ার নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার আওতায়। পরে যোগাযোগ করা হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম বলেন, ব্রীজটি সম্পর্কে আমার জানা নেই, তবে খোজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম