ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৫,  10:47 AM

news image

নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেলে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। ভয়াবহ এই দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (৩১ মে) রাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি বলছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন—তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন। তিনি আরও বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রদেশের ক্রীড়াবিদরা অংশ নেন।  সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম