ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

নবীনগরে শিক্ষার্থীদের ১ দফা অসহযোগ আন্দোলনে বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  4:22 PM

news image

ইব্রাহীম খলিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা অসহযোগ আন্দোলন কর্মসূচির সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্বরে হাজারো আন্দোলনকারী শিক্ষার্থী জমায়েত হয়ে নবীনগর- কোম্পানীগঞ্জ, নবীনগর- ব্রাহ্মণবাড়িয়া সড়ক অবরোধ করে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২ টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নবীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আলীয়াবাদ গোল চত্বরে এসে জমায়েত হয়। নবীনগরের ইতিহাসে এই প্রথম এতো বড় ছাত্র আন্দোলন করেছে  শিক্ষার্থীরা। মিছিলে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজনের অংশ গ্রহণ ছিলো। নবীনগর থানার সামনে পুলিশ ছিলো সতর্ক অবস্থায়। থানার সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় মিছিল থেকে পুলিশকে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিয়ে পুলিশের উপর পানির বোতল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, নবীনগর সার্কেল, সিরাজুল ইসলাম হ্যান্ড মাইকের মাধ্যমে আহবান জানান, শিক্ষার্থীরা যেন শান্তি পূর্ণ ভাবে তাদের কর্মসূচি পালন করেন। পরে মিছিলকারীরা তাদের মিছিল নিয়ে চলে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম