ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

নতুন ভূমিকায় পাকিস্তান ক্রিকেটে ফিরছেন ওয়াকার

#

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:57 PM

news image

আরও একবার পাকিস্তানের ক্রিকেটে ফিরছেন ওয়াকার ইউনিস। সাবেক এই কিংবদন্তি বোলারকে নিজেদের ক্রিকেট বোর্ডে আরও একবার যুক্ত করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এর আগে দুই দফায় জাতীয় দলের কোচ হয়ে থাকা ইউনিস এবার কোচ না হলেও, আছেন অন্য বড় পদে। কাজ করবেন সরাসরি পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে। সোমবার লাহোরে পিসিবি চেয়ারম্যান নাকভির সঙ্গে নিয়োগের বিষয়ে আলোচনা করেছেন ওয়াকার ইউনিস। তবে পাকিস্তান ক্রিকেটের পরামর্শক নাকি উপদেষ্টা পদে তাকে বসানো হবে তা চূড়ান্ত হয়নি। নিয়োগ পেলেই তা জানা যাবে বলে সংবাদ মাধ্যম দাবি করেছে।  ওয়াকার ইউনিসের পদটাকে ইংল্যান্ড ক্রিকেটের রব কি’র মতো মনে করা হচ্ছে। তিনি ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, চেয়ারম্যান নাকভি সাবেক এক ক্রিকেটারকে দেশের সামগ্রিক ক্রিকেটীয় বিষয় দেখভালের দায়িত্ব দিতে চান। যে পদে থেকে ওই ব্যক্তি জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট, হাইপারফরম্যান্স ও এর দল নির্বাচন নিয়ে কোচ ও বোর্ডকে পরামর্শ দেবেন।  আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলবে পাকিস্তান। ওই সিরিজের আগে ওয়াকার ইউনিসের নিয়োগ চূড়ান্ত করতে চায় বোর্ড। বাংলাদেশ সিরিজের পরে ইংল্যান্ড সিরিজ আছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ব্যস্ত সূচি পাকিস্তান ক্রিকেটের। যে কারণে পূর্বে বোর্ড সিইও পদে থাকা ওয়াসিম খানের পদে কিছুটা পরিবর্তন করে ওয়াকারকে নিয়োগ দিতে চায় পিসিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম