ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

নতুন অধিনায়কের নাম জানাল বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৩,  3:16 PM

news image

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টাইগার দলপতি তামিম ইকবাল। এতে আফগান সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাগরিকার পাড়ে আফগানিস্তান সিরিজে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। আর সিরিজে তার সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। তবে বুধবার সিরিজের প্রথম ম্যাচটি ছিল তামিমের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। গতকাল তার অবসর ঘোষণায় লিটনকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে বৃহস্পতিবার রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে সহ অধিনায়ক নেতৃত্ব দেবে। লিটন দাস রয়েছে।’ কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন লিটন। চোটে পড়ায় টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। ফলে সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন লিটন। মিরপুর টেস্টে লিটনের নেতৃত্বে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আর সীমিত ওভারে নেতৃত্ব বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম