ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল দুই তরুণের

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  7:15 PM

news image

নওগাঁয় ট্রাকচাপায় মতিউর রহমান ও নাহিদুল ইসলাম নামের দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, উপজেলার বলিহার রাজবাড়ী থেকে মতিউর ও তার সহযোগী নাহিদুল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এ সময় রাত সাড়ে ৮টার দিকে বাবলাতলী মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মতিউর নিহত হন। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাত ৯টার দিকে নাহিদুল মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ট্রাকচালক ও তার সহযোগী পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ওসি জানান, মতিউর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। নাহিদুলের পারিবারিক পরিচয় এখনও জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম