ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় মামলা, এখনও সন্ধান মেলেনি নিখোঁজদের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  3:37 PM

news image

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় তিন জনকে আসামি করে মামলাটি করেন নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যদিও বেলা ১২ টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। আসামিরা হলেন- এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান,

চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লা। এরই মধ্যে গতকাল চার জনকে আটক করেছে নৌ-পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের নামে মামলা হয়েছে। একজনকে ছেড়ে দেয় নৌ-পুলিশ। এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ধলেশ্বরী নদীতে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদল। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের চার জন রয়েছে। তারা হলো- জেসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া। নিখোঁজ রয়েছে- মোতালিব, আব্দুল্লাহ, আওলাদ, শওকত ও খবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম