ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্রুততম ১৩ হাজার রানের মালিক এখন জো রুট

#

স্পোর্টস ডেস্ক

২৪ মে, ২০২৫,  5:07 PM

news image

জ্যাক কালিসের সঙ্গে দুই ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেললেন জো রুট। টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের কীর্তিতে তাদেরকে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি। দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক গড়তে রুটের লেগেছে ১৫৩ টেস্ট। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্যালিসের (১৩২৮৯)। ১৫৯ টেস্টে করেছিলেন এই অলরাউন্ডার। ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের (১৩২৮৮) লেগেছিল ১৬০। আর ক্রিকেটের আদি সংস্করণের সর্বোচ্চ রানের মালিক শচীনের (১৫৯২১) লেগেছিল ১৬৩ টেস্ট। ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৮ রান প্রয়োজন ছিল রুটের। জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহাম টেস্টে ৩৪ রানে আউট হওয়ার আগে কীর্তিটা গড়েন তিনি। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। বর্তমানে তার রান সংখ্যা ১৩০০৬। এই চার জনের বাইরে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (১৩৩৭৮)। রুটের কীর্তি গড়ার দিনে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ২২ বছর পর দুই দল প্রথম টেস্ট খেলছে। আগে ব্যাট করে প্রথম দিনি শেষে ৩ উইকেটে ৪৯৮ রান করেছে বেন স্টোকসের দল। সেঞ্চুরি করেছেন টপ অর্ডারের তিন ব্যাটারই। ওলি পোপের ১৬৯ রানের বিপরীতে সেঞ্চুরি করেছেন জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেট (১৪০)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম