ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের দাপট

#

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  5:56 PM

news image

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে ইংল্যান্ড। বারবাডোজে টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তাঁর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে ইংল‍্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪৪ রান। দিন শেষে উইকেটে আছেন রুট। ২৪৬ বলে ১২ চারে ১১৯ রানে অপরাজিত ইংলিশ অধিনায়ক। কেনসিংটন ওভালে টস হেরে ব‍্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় তাঁরা। রানের খাতা খোলার আগে বিদায় নেন ওপেনার জ‍্যাক ক্রলি। এরপর দ্বিতীয় উইকেটে অ‍্যালেক্স লিসের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন অধিনায়ক রুট। ১৩৮ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নেন অ‍্যালেক্স। দুই সতীর্থ ফেরার পর লরেন্সকে নিয়ে আরেকটি চমৎকার জুটি উপহার দেন রুট। ওই জুটিতে ১৬৪ রান তোলে ইংল্যান্ড। এর মধ্যে সেঞ্চুরির দেখা পান রুট। সেঞ্চুরির পরও উইকেটে টিকে ছিলেন তিনি। তবে রুট টিকলেও দিনের শেষ দিকে কপাল পুড়েছে লরেন্সের। সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি তিনি। আউট হয়েছেন ৯১ রানে। ১৫০ বলে তাঁর ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি ও এক ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ৮৯.৫ ওভারে ২৪৪/৩ (লিস ৩০, ক্রলি ০, রুট ১১৯*, লরেন্স ৯১; রোচ ১৬-৫-২৮-০, সিলস ১৬-৪-৩০-১, জোসেফ ১৩-১-৫৪-০, পেরমল ২২-১-৬১-১, হোল্ডার ১৮.৫-৪-৫২-১, বনার ১-০-৩-০, ব্র‍্যাথওয়েট ৩-০-১৫-০)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম