ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

দৌলতদিয়া ঘাটে ২৪ বছর পর উল্টো পথে ট্রাক পারাপার বন্ধ!

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  3:17 PM

news image

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ২৪ বছর পর উল্টো পথে অপচনশীল (বাজে মাল) ভর্তি ট্রাক চলাচল অবশেষে বন্ধ হয়েছে। ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত এসএ কভারভ্যান, আফজাল, ইউএসবি, এজেআর, কহিনুর, ঢাকা ট্রান্সপোর্ট, সোনারগাঁ, জননী, আজিজ প্রভৃতি কভার ভ্যান, যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি ট্রাকের লাইনে ভিআইপি ভাবে পারাপার  হতো। অন্যান্য ট্রাক ২/১ দিন ফেরি অপেক্ষায় পারাপারের জন্য সিরিয়ালে দাড়িয়ে থাকলেও পার হতে পারে নি।

এ সকল ট্রাক ট্রাফিক পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার আর্শি¦বাদ নিয়ে চলাচল করা ঘাট এলাকায় অনিয়মই নিয়মে প্রচলিত ছিল। জানা যায়, বিআইডাব্লিউটিসির উর্দ্ধতন এক কর্মকতার বাসার  মাল ভর্তি ট্রাক  দৌলতদিয়া বাইপাস সড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশ উক্ত ট্রাকটি যেতে বাধা সৃষ্টি করে এবং ট্রাক ঘুরিয়ে সিরিয়ালে পাঠায়। এ ঘটনার পর বিআইডাব্লিউটিসির স্থানীয় ও ঢাকার কর্মকর্তাদের জানার পর তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিআইডাব্লিউটিসির লোকজন দৌলতদিয়া ফেরি পারাপারের যাত্রীবাহী বাস লাইন থেকে বাজে মাল ভর্তি ট্রাক চলাচল বন্ধ করে দেয়। ফলে সাধারণ চালকদের মধ্যে সস্তি ফিরে আসে। আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম মোঃ জিল্লুর রহমান জানান, বাস ও কাঁচা মালের লাইনে বাজে মাল ভর্তি ট্রাক পারাপার সম্পূর্ণ অনিয়ম। দীর্ঘদিন পর নিয়ম মত পারাপার হচ্ছে। দৌলতদিয়া ঘাটের কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকতা সোমবার জানান, উল্টো পথে কোন ট্রাক চলাচল করলে মামলা দায়ের করা হচ্ছে। ফলে ট্রাক চালকরা সিরিয়াল দিয়ে ফেরি পারাপার হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম