ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দোয়া চেয়ে আইপিএল মাতাতে গেলেন মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৪,  7:38 PM

news image

আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২২ মার্চ। টুর্নামেন্টটিতে এক মাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে দেশ ছেড়েছেন তিনি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার। মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাই শিবিরে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজ। ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি। এর আগে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি। আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে। মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম