ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দোহারে পৌরসভায় যানজট নিরসনে অভিযান, ক্ষিপ্ত যানবাহন মালিকরা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২২,  4:21 PM

news image

ঢাকার দোহার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন পৌর কতৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচলনা করেন দোহার উপজেলা সহকারি কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী। এসময় সহায়তা করেন দোহার থানা পুলিশ। অভিযানে  পার্কিং এ রাখা বাস, ইউজিবাইক ও সিএনজি সরিয়ে দেয়া হয় এবং বেশ কিছু গাড়ির চাবি নিয়ে যাওয়া হয়। 

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস মালিকসহ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে বিষয়টি আলোচনা করে সমাধানের কথা বলেন পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান জয়পাড়া পরিবহনের পরিচালনা পরিষদের সভাপতি মো.আলমাছ বলেন, আমাদের কোন প্রকার নোটিস ছাড়া এভাবে সকল গাড়ি সরিয়ে দিলে অমানবিক হবে। বাস, সিএনজি, ইজিবাইক রাখার নির্ধারিত স্থান দিয়ে অভিযান পরিচালনা করা দরকার ছিলো। এখন এই গাড়িগুলো কোথায় পার্কিং করা হবে। এবিষয়ে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আমরা বারবার বলার পরেও জয়পাড়া বাজারের বিভিন্ন পয়েন্টে গাড়ি পার্কিং করে রাখা হয়, এতে সৃষ্টি হয় যানজটের যা মানুষের চলাচলের বিঘœ ঘটে। পাশাপাশি ভিআইপিদের চলাচলেও সদস্যা হয়। সকলের সুবিধার জন্য এই অভিযান করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে যানবাহন মালিকদের সাথে বসে সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম