ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে, সবাইকে সতর্ক থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২২,  3:14 PM

news image

সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, এখন থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা বাড়াতে হবে। সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। গতকাল শনাক্ত ছিল ১০৯ জন। এখন অবহেলা করলে করোনা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যদি অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স‌্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।' এ সময় স্বাস্থ্য বাজেট নিয়ে স্বস্তি প্রকাশ করে মন্ত্রী বলেন, বাজেটে স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা যথেষ্ট। করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম