ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নয়: বাণিজ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  9:30 PM

news image

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না।  বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কিছু করবে না সরকার।  তিনি আরও বলেন, কোনো কারণে ১ আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতে আলোচনার সুযোগ থাকবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, এ নিয়ে শুক্রবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনলাইন মিটিং হওয়ার কথা রয়েছে। এই মিটিংয়ে অনেক কিছুই স্পষ্ট হবে। তিনি বলেন, আশা করছি, শুল্ক কমানো সম্ভব হবে। এ নিয়ে দিনরাত কাজ করছে মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হচ্ছে না উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, এতে শুল্ক কমানোর সুযোগ নেই। দেশটির বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও এখনও আমন্ত্রণ পাওয়া যায়নি। আমন্ত্রণ পেলে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনায় অংশ নেবে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের ওপর ৩৫ ভাগ বাড়তি শুল্ক কার্যকর হতে যাচ্ছে চলতি বছরের ১ আগস্ট থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম