ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস

দেশের মাটিতে খেলতে হামজা এখন ঢাকায়

#

ক্রীড়া প্রতিবেদক

০২ জুন, ২০২৫,  6:53 PM

news image

গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর; এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি হয়েছিল ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথম খেলার অপেক্ষায় ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। আসন্ন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজা চৌধুরীর। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ তিনি। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ফুটবলার।

গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত হয়েছিলেন হামজা। দেশের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।

দুদিন আগে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে বুধবার হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার স্বপ্ন দেখার কথা কোচ কাবরেরার মতো বলেছেন খেলোয়াড়রাও।

এই দুই ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দুই দিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় দিনের অনুশীলন জামাল-ফাহামিদুলরা সারেন ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি হবে একই মাঠে। মাঠের লড়াইয়ে নামার আগে সতীর্থদের সাথে মানিয়ে নিতে অল্প হলেও সময় পাচ্ছেন হামজা।

গত বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আরেক প্রবাসী সামিত সোমের কানাডা থেকে বুধবার ঢাকায় ফেরার কথা রয়েছে। তাই দেশের ফুটবলে যে নতুন জাগরণ হচ্ছে, তা বলাই যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম