ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

দেশের পানিবন্দি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  9:29 PM

news image

ছবি : সংগৃহীত

দেশের পানিবন্দি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (১৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়গুলোয় শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। সারাদেশে যেসব বিদ্যালয়গুলো জলমগ্ন হয়ে আছে সেসব বিদ্যালয়গুলোয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। জলমগ্ন বিদ্যালয়গুলোয় শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বন্যাকবলিত এলাকাগুলোয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন। উদ্ভূত বন্যা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। কন্ট্রোল রুম ফোন নম্বর: ০২-৫৫০৭৪৯৬৯। প্রতিদিন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার deadbidda@gmail.com এবং dirpolicydpe@gmail.com -এ সার্বিক পরিস্থিতির বিষয়ে রিপোর্ট পাঠাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম