ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  8:39 PM

news image

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে। আজ সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সীমিত সামর্থ্য নিয়ে আমরা দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্ব লাভের জন্য কাজ করি না। আমরা দেশের জন্য ও জনগণের স্বার্থে কাজ করে চলছি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী কয়েকটি বছর আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময়ে আমাদের বাণিজ্যকে আমরা কাঙ্খিত লক্ষ্যে নিতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম