ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী আল্লাহ চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব: জামায়াত প্রার্থী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

দূষিত শহরের তালিকায় দশম ঢাকা, শীর্ষে লাহোর

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৫,  10:53 AM

news image

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর। ১১৯ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। রবিবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে। এতে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ১৮১, দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৬৮। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম