ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

দুর্বৃত্তদের হামলায় ওসমানী মে‌ডিকেলের দুই ছাত্র আহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  4:11 PM

news image

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের সাথে ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ওপর হামলাকারী আবদুল্লাহ ( বামে দাঁড়ানো নীল শার্ট পরা)। দুবৃর্ত্তদের হামলায় আহত হয়েছেন সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের দুই ছাত্র। সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মে‌ডিকেল কলেজের গেটে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ওসমানী মেডিকেলের শিক্ষান‌বিশ চি‌কিৎসক ও আহতদের সহপা‌ঠীরা হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন। আহতরা হলেন,

সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের ৫ম বর্ষের ‌ছাত্র নাইমুর রহমার ইমন (২৪) ও মে‌ডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)। বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, গত শ‌নিবার (৩০ জুলাই) দুপুরে হাসপাতাল এলাকায় স্থানীয় কিছু তরুণের সাথে একজন শিক্ষান‌বিশ চি‌কিৎসকের কথা কাটাকাটি হয়। পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে বিষয়‌টি মীমাংসা হয়। এরই জেরে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ইমন আহমদ ও রুদ্র নাথকে মে‌ডিকেল কলেজের পেছনের ‌দিকে পেয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সহপা‌ঠীরা তাদের ওপর হামলার খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভ‌র্তি করে। এ ঘটনায় বিক্ষুব্ধ আহতদের সহপা‌ঠীরা প্রথমে হাসপাতাল প্রাঙ্গণে ও পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে ‌বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রা‌খেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলি শেখ বলেন, অপরাধীরা চিহ্নিত। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম