ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে নতুন নির্দেশনা বিআরটিএর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  1:01 PM

news image

দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানি ঠেকাতে বেশকিছু নির্দেশনা জারি করেছে (বিআরটিএ)। এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে। এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিআরটিএ বলছে, এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে। নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম