ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  5:00 PM

news image

প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন, "সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ছাড়াও আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মোট প্রায় ২ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।" দুদক চেয়ারম্যান জানান, যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান তিনি।সূত্র: ডেইলি সান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম