ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা, কারণ জানাল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৬,  11:42 AM

news image

ভারতের ত্রিপুরা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শনিবার (৯ মে) বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং আত্মরক্ষার্থেই তাদের সদস্যরা গুলি চালিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।  এর আগে গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। কাঁটাতারের এপারে বাংলাদেশের অংশটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত। নিহত ব্যক্তিরা হলেন, মো. মোরসালিন (২০) ও নবীন হোসেন (৪০)।  মোরসালিন স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।  বিএসএফের দাবি অনুযায়ী, শুক্রবার রাতে কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি দল পণ্য আদান-প্রদান করছিল। ওই সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে তারা টহল দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলেই নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে ওই দুই ব্যক্তি নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। ভারতীয় পুলিশ এখন এই ঘটনায় সীমান্তের ভারতীয় অংশের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে। এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় কসবা ও সংলগ্ন সীমান্ত এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম