ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

দুই গোলরক্ষককে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ঘানা

#

স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০২৬,  10:45 AM

news image

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ঘানা। এবার সেখান থেকে বাদ দিয়ে ২৬ সদষ্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ কার্লোস কুইরোজের শিষ্যরা। বাদ পড়া দুজন হলেন- সলোমন আগবাসি ও পল রিভারসন।

বিশ্বকাপের মূল মঞ্চে কেবল তিনজন গোলরক্ষক নিয়ে যাওয়ার নিয়ম থাকায় কোচ কার্লোস কুইরোজ অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছেন। আগবাসির ক্লাব সতীর্থ বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি এবং আয়ারল্যান্ডে খেলা জোসেফ আনংকে তিনি চূড়ান্ত স্কোয়াডের জন্য বেছে নিয়েছেন।

এদিকে রক্ষণভাগে এসেছে একটি বড় পরিবর্তন। অভিজ্ঞ ডিফেন্ডার আলেকজান্ডার জিকুর ইনজুরির কারণে কপাল খুলেছে ডেরিক লুকাশেনের। সাইপ্রাস প্রবাসী এই সেন্ট্রাল ব্যাক গতকাল সোমবার রাতেই দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে।

১১ জুন থেকে উত্তর আমেরিকায় পর্দা উঠতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের আগে জ্যামাইকার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্ল্যাক স্টাররা। এবারের বিশ্বকাপে ‘গ্রুপ এল’-এ খেলবে ঘানা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।

বিশ্বকাপে ঘানার চূড়ান্ত স্কোয়াড:

গোলকিপার:

বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং।

ডিফেন্ডার:

ডেরিক লুকাশেন, আব্দুল মুমিন, জোনাস আদজেতেই, গিডিয়ন মেনসাহ, বাবা রহমান, আলিডু সাইডু, কোজো পেপরাহ ওপং, জেরোম ওপোকু, মারভিন সেনায়া।

মিডফিল্ডার:

থমাস পার্টেই, কোয়াসি সিবো, এলিশা ওয়াসু, ক্যালেব ইয়ারেনকি, অগাস্টিন বোয়াকি।

ফরোয়ার্ড:

জর্ডান আইয়ু, ইনাকি উইলিয়ামস, আন্তোইন সেমেনিয়ো, ফাতাউ ইসাহাকু, কামালদিন সুলেমানা, প্রিন্স অদু কোয়াবেনা, আর্নেস্ট নুয়ামাহ, ক্রিস্টোফার বনসু বাহ, ব্র্যান্ডন থমাস-আসান্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম