ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৬,  8:46 PM

news image

সারাদেশে ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি আরও বলেন, এরপরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এর আগে পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মানও যাচাই করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম