ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ

#

০৩ জুলাই, ২০২৬,  8:25 PM

news image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক ও মানবিক সংগঠন ‘জনঅধিকার কল্যাণ সোসাইটি’র ২৬ সদস্যবিশিষ্ট থানা কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রায় ৪০০ জন গরিব, অসহায় ও মাদ্রাসা শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করা হয়।


শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার পোস্ট অফিস সংলগ্নে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবগঠিত এ কমিটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


জুমার নামাজের পর গৌরীপুর পশ্চিম বাজারের বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নেছার উদ্দীন আল মুস্তাফী।


পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন জনঅধিকার কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিএম এ হালিম। এ সময় বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি মো. আমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. বাহার উদ্দিন ভূঁইয়া এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ‘মানবতা, অধিকার, সমতা, কল্যাণ’ এই মূল প্রতিপাদ্য এবং ‘অধিকারের অঙ্গীকার, কল্যাণের পথে’ স্লোগানকে ধারণ করে সংগঠনটি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। এর অংশ হিসেবে বিনামূল্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিএম এ হালিম বলেন, “মানবসেবা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন এ কমিটি দাউদকান্দিতে ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”


অনুষ্ঠান শেষে নবগঠিত থানা কমিটির নেতৃবৃন্দ মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে দাউদকান্দিবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


নবগঠিত থানা কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. আমান ভূঁইয়া; সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক রাজা মিয়া, মো. জিল্লুর রহমান ভূঁইয়া ও মো. মনির প্রধান; সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের; কোষাধ্যক্ষ মো. বাহার উদ্দিন ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল; প্রচার সম্পাদক ছালাউদ্দিন আহম্মেদ মজুমদার; কার্যকরী সদস্য জহিরুল ইসলাম ও জিন্নাত হোসেন; সদস্য মো. ইকবাল হোসেন সরকার, উজ্জ্বল ভূঁইয়া, এমদাদুল হক, মো. মমিন মিয়া, নুরুজ্জামান চৌধুরী, হায়দার আলী, মো. ফয়সাল আহম্মেদ, মো. নজরুল, মো. আরিফ হোসেন, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, আ. কাদির, মো. মোশারফ হোসেন, মো. আল আমিন, মো. আলাউদ্দিন ভূঁইয়া এবং মো. কবির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম