ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দহাকুলা চামটাপাড়ায় মাদকবিরোধী প্রতিবাদে গাঁজা সাত্তার গ্যাংয়ের হামলা, এলাকাবাসীর মানববন্ধন

#

১৪ জুন, ২০২৫,  4:41 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা চামটাপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুখ্যাত গাঁজা ব্যবসায়ী 'গাঁজা সাত্তার' ও তার গ্যাং কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন নিরীহ নাগরিক। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচরের দাবিতে এলাকাবাসী শুক্রবার (১৩ জুন) বিকেলে দহাকুলা চামটাপাড়া এলাকায় মানববন্ধ কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ৬ নম্বর ওয়ার্ডের ওলামা সভাপতি মাওলানা রুস্তম আলী তাওহিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়াডের্র সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান, বর্তমান কাউন্সিলর শেখ মুস্তাফিজুর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ আলী, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু জাহেদ, এলাকাবাসী প্রতিনিধি আলী নূর খান বাবলু প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ায় গাঁজা সাত্তারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলেন, দহাকুলা চামটাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললেই হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের কাছে দাবি জানানো হয়, গাঁজা সাত্তারসহ সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম