ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দলের নতুনদের সুযোগ দিতে চান টাইগার কোচ

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  4:58 PM

news image

গত দুই দিন ক্লোজ ডোর অনুশীলনের পর গতকাল প্রথম আউট ডোরে অনুশীলন করেছে টাইগাররা। টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে কথা বলেছেন মিডিয়ার সঙ্গে। সেখানে তিনি দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। টাইগারদের এই প্রস্তুতি আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে আগামীকাল। পরের দুটি ওয়ানডে ৮ ও ১১ জুলাই। বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি নিতেই এই সিরিজকে গুরুত্ব সহকারে নিয়েছেন টাইগার কোচ হাতুরাসিংহে। এশিয়া কাপ ও বিশ্বকাপের দল গোছানোর জন্য আফগানিস্তান সিরিজকে বেছে নিয়েছেন টাইগার কোচ। তিনি সিরিজে দলের নতুনদের সুযোগ দিতে চান, ‘আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। এটি ভাবনায় রেখে আমরা কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ শুরু হয়েছে দুই ধাপে। ঈদের আগে প্রথম ধাপে খেলেছে সাদা পোশাক ও লাল বলে টেস্ট। মিরপুর স্টেডিয়ামে টেস্ট ম্যাচটিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৫৪৬ রানের রেকর্ড গড়া ব্যবধানে। ওই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামছে টাইগাররা। যদিও পিঠের ব্যথায় টেস্টে খেলেননি তামিম। আঙুলের ব্যথায় খেলেননি নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব। দুজনেই ফিরেছেন ওয়ানডে সিরিজে। পূর্ণ শক্তির দল নিয়ে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে নামছে তামিম বাহিনী।  সিরিজে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তাকে কোন অর্ডারে ব্যাটিং করানো হবে, এর উত্তরে টাইগার কোচ বলেন, ‘আফিফ খেললে মিডল অর্ডারে খেলবে। আমরা সিরিজে কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এমন নয়, পরীক্ষা-নিরীক্ষা করছি। নাঈমকে একটি সুযোগ দিতে চাই। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম