ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  8:52 PM

news image

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান, বিসিবিতে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানালেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন। সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন জাতীয় দলের সেরা এই অলরাউন্ডার। যদিও এর আগে সাকিবকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি দিয়েছিল বিসিবি। আজ জরুরি বৈঠক শেষে বিসিবি বস নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। আগামীকাল রাতে দলের সঙ্গে যোগ দিতে রওনা হবেন সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম