ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

থ্রি-হুইলার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ মাদ্রাসাছাত্র

#

০৯ জানুয়ারি, ২০২২,  10:45 AM

news image

খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা শেষে মাদ্রাসায় ফেরার কথা ছিল তাঁদের। উঠেছিলেন থ্রি-হুইলারে। মাঝপথে মালবাহী ট্রাকের সঙ্গে ঘটে মুখোমুখি সংঘর্ষ। এতে প্রাণ হারান তিন জন। আহত হন আরও তিন মাদ্রাসাছাত্র। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন ছাত্র হলেন— বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আবদুল্লাহ মাহমুদ (২২), রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের আবদুল গফুর (২০) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মালিন্দ্রা গ্রামের সালাউদ্দিন (১৯)। 

এ ছাড়া আহত তিন জনের মধ্যে সাকিব নামের এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ফকিরহাটের পিলজংগ গ্রামের বসিন্দা। হতাহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা শেষ করে মাদ্রাসাছাত্ররা থ্রি-হুইলারে করে মাদ্রাসায় ফিরছিলেন। এর মধ্যে দিবাগত রাত দেড়টার দিকে বাগেরহাটের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন মাদ্রাসাছাত্র নিহত হন। আহত হন আরও তিন জন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ওসি আরও জানান, এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে থ্রি-হুইলার ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকসহ পালিয়ে গেছেন চালক। এদিকে, নিহত তিন জনের ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। আজ রোববার সকাল ১০টার দিকে হাকিমপুর মাদ্রাসায় জানাজা শেষে লাশ পারিবারিকভাবে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম