ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

ত্রোসারের গোলে জিতে শীর্ষে ফিরল আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৫,  10:37 AM

news image

লিয়ান্দ্রো ত্রোসারের একমাত্র গোলে ফুলহ্যামকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ফিরল আর্সেনাল। শনিবার রাতে ক্রেভেন কটেজে দুর্দান্ত লড়াইয়ে জয় পায় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন ত্রোসার।

আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১৯। দিনের শুরুতে এভারটনকে হারিয়ে শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটি নেমে গেল দুইয়ে, ১৬ পয়েন্ট নিয়ে। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী লিভারপুল। প্রথমার্ধে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। ৩৭তম মিনিটে ভিক্তর ইয়োকেরেশের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক। ৫৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোলটি। বুকায়ো সাকার কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান ত্রোসার।

নির্ধারিত ৯০ মিনিটে আর কেবল একটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। যোগ করা সময়ে ইয়োকেরেশ ও গাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্বাগতিক গোলরক্ষক। সব মিলিয়ে আর্সেনালের ১৬ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। ফুলহ্যামের ৯ শটের সবগুলো লক্ষ্যভ্রষ্ট। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ফুলহ্যাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম