ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু ২০৩০ সালে মাছ রপ্তানির লক্ষ্য ১০০ কোটি ডলার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি পর্যটকদের বিকেল ৪টার মধ্যে সাজেক ভ্যালি ছাড়ার নির্দেশ

ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬,  11:31 AM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে একটি ঐতিহাসিক বৈঠকে বসতে পারেন। মস্কোর পক্ষ থেকে সম্প্রতি এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে।


রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ সম্প্রতি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে তিন বিশ্বনেতার সম্ভাব্য এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন। উশাকভ জানান, চীন ইতোমধ্যে এই সম্ভাব্য তিন শীর্ষ নেতার বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি বলেন, সব পক্ষই এই বৈঠকের বিষয়ে প্রস্তুত রয়েছে, তবে অনেক কিছুই নির্ভর করছে শীর্ষ সম্মেলনের মূল আয়োজক চীনের ওপর।


আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উশাকভের মতে, এই ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উশাকভ প্রস্তাবিত এই সম্মেলনকে সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেন, যদি এটি বাস্তবায়িত হয়, তবে ইতিহাস তৈরি হবে; কারণ এ ধরনের তিন নেতার নির্দিষ্ট ফরম্যাটে এবারই প্রথম কোনো বৈঠক আয়োজিত হতে যাচ্ছে।


আন্তর্জাতিক পর্যায়ের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ সরাসরি দেখা হয়েছিল ২০২৫ সালের আগস্টে আলাস্কার অ্যাঙ্করেজে আয়োজিত শীর্ষ সম্মেলনে। এরপরও দুই নেতার মধ্যে নিয়মিত ফোনালাপ অব্যাহত রয়েছে, যার মধ্যে সর্বশেষটি হয়েছিল চলতি বছরের ৯ অক্টোবর। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা বজায় রেখেছেন। গত আগস্টে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাকে তারা বৈঠক করেন। এর আগে গত মে মাসে পুতিনের চীন সফরের সময়ও দুই বিশ্বনেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।


সূত্র: আরটি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম