ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২,  12:05 PM

news image

ত্রিদেশীয় সিরিজে রোববার (৯ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়াও দলে ফিরেছেন শান্ত এবং শরিফুল। দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং নাসুম আহমেদ। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। ম্যাচ শুরুর আগের দিনই নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ভ্রমণ করে নিউজিল্যান্ডে পৌঁছালে সাকিবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে রোববার কিউইদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিরেছেন সাকিব। এছাড়াও দলে ঠাই হয়েছে ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলামের। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে টি-টোয়েন্টিতে সময়টা বাজে কাটলেও নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ। দুদলের শেষ ৫ দেখায় ফলাফল বাংলাদেশের পক্ষে কথা বলছে। গত বিশ্বকাপের আগে ঘরের মাঠে ব্ল্যাকক্যাপদের সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। উইকেট আর কন্ডিশনের কথা বাদ দিলে সেখান থেকে কিছু আত্মবিশ্বাসের রসদ তো নেয়াই যায়।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন। 

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম