ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’, হতাশ স্টার্ক ৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান ডারউইন টেস্ট: ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ

তুরস্ক গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬,  2:44 PM

news image

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছেড়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ রোববার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সফরকালে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রতিমন্ত্রী। এই বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করতে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন আমিনুল হক। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়ে এই বৈঠকে আলোকপাত করা হবে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে সেখানে আলোচনা হবে। পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার বক্তব্যে আগেই উল্লেখ করেছেন যে, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের (Demographic Dividend) মধ্য দিয়ে যাচ্ছে। এই সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব-দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম