ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তিতেকে নিয়ে নেইমারের ‘খোলা চিঠি’

#

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  4:31 PM

news image

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেলেকাওদের বিদায় করে ক্রোয়াটরা। এরপরই ব্রাজিলের ডাগআউটকে বিদায় জানান দলটির কোচ তিতে। যদিও তিনি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে সরে দাঁড়াবেন দায়িত্ব থেকে। কিন্তু হেক্সা মিশন অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো তাকে। ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিতে। সেলেকাওদের সঙ্গে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল তাকে। এবার কাতারেও কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছে ৬১ বছর বয়সী কোচকে।

ঘোষণা মতো শেষ হয়েছে তার ব্রাজিল অধ্যায়ও। আর তাকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিলেন সুপারস্টার নেইমার। তিনি এক খোলা চিঠি লিখেছেন তিতেকে। সেখানে জানালেন, প্রথম দেখায় তাকে পছন্দ হয়নি। করিন্থিয়ান্সের সাবেক কোচকে নিয়ে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অন্যের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন। আমাকে হারাতে আপনি সবকিছু করতেন।’ তবে ২০১৬ সালে যখন জাতীয় দলের দায়িত্ব নেন তিতে, তখন তার প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয় নেইমারের, ‘আমি আপনাকে কোচ হিসেবে চিনি এবং জানি যে আপনি খুব ভালো ছিলেন। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি সেরা। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে ব্যাপার। সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও- অনেক শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম