ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিম ইকবালের চাচা আকবর খান আর নেই

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  6:44 PM

news image

বাংলাদেশের সাবেক ক্রিকেটার আকরাম খানের সহোদর ও তামিম ইকবালের চাচা আকবর খান আর নেই। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। জানা গেছে, আকবর খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে আকবর খানের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ ‘উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলেন তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ম করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’ পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের জানাজা অনুষ্ঠিত হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম