ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

তাইওয়ানের কাছে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:07 PM

news image

তাইওয়ানের কাছে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাহাজ বিধ্বংসী ও আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনের নিরাপত্তা করপোরেশন এজেন্সি শুক্রবার জানিয়েছে, তাইওয়ানের কাছে যে অস্ত্র বিক্রি করা হবে, তার মধ্যে ৬০টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এন্টি শিপ মিসাইল),

১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (এয়ার টু এয়ার মিসাইল) এবং নজরদারি রাডার কর্মসূচি। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘পলিটিকো’ তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রি চুক্তির খবর প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্রের সংসদের নিন্মকক্ষ কংগ্রেস এই বিক্রির অনুমোদন নাও দিতে পারে। যদিও তার সম্ভাবনা কম কারণ, যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের আইনপ্রণেতারা তাইওয়ানকে দৃঢ়ভাবে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি অনুমোদন দেয় তাদের পররাষ্ট্র দপ্তর। এই দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য অস্ত্রের এই প্যাকেজ অত্যাবশ্যক ছিল। তিনি আরও বলেন, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সমর্থনের রুটিন একটি বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম