ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৬,  12:42 PM

news image

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করতে পারলে তারা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সম্পদ হবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি'তে সেভ দ্য চিলড্রেন -এর আয়োজনে ২ দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। যা শুধু একটি ধারণাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, এজন্য সমাজের সকল মানুষের অংশগ্রহণ দরকার। 

জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সবাইকে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান। 

তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের সিড মানি দেওয়া হচ্ছে। এছাড়াও, সরকার তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রেখেছে।

অনুষ্ঠানের আলোচকরা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধিতে সবাইকে উৎসাহিত করেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম