ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হাস ১৪ দশমিক ৩ শতাংশ

#

ঢাবি প্রতিনিধি:

০৩ জুলাই, ২০২২,  1:02 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন। গত ৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে আবেদন করেছিলেন ৩০ হাজার ৬৯৩ জন। এর মধ্যে অংশগ্রহণ করেন ২৯ হাজার ৯৯৭ জন। পাস করেছেন মাত্র ৪,২৮৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১৪ দশমিক ৩ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ২১.৭৫ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ৯৩০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম