ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ঢাবির 'ঘ' ইউনিট নিয়ে ডিনস কমিটির নতুন সিদ্ধান্ত

#

ঢাবি প্রতিনিধি:

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  6:14 PM

news image

আগের মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে  ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজ ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি সভা ডাকা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ ইউনিট’ বাদ দিতে এবং ২০২১-২২ সেশন থেকে এটি বাতিলের জন্য নীতিমালা প্রণয়ন করতে বলা হয়। ওইদিন উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাবিতে সাধারণত চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। ইউনিট গুলো হলো- বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ‘ক’ ইউনিট, কলার বিষয়গুলোর জন্য ‘খ’ ইউনিট, ব্যবসায় শিক্ষার বিষয়গুলোর জন্য ‘গ’ ইউনিট, চারুকলার বিষয়গুলোর জন্য ‘চ’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর জন্য ‘ঘ’ ইউনিট। কিন্তু সে সময় বিভাগ পরিবর্তনের জন্য ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও আজ সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম