ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৬,  10:53 AM

news image

ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট দেখা দিয়েছি। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয়। এ নিয়ে টানা তিনদিন ভোর বেলা থেকে শুরু করে দিনের একটি বড় সময় যানজটের কবলে পড়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা। সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই সামনে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাই। সকাল সাতটা থেকে এক জায়গাতেই বসে আছি। মো. মহিউদ্দিন নামে অপর এক যাত্রী জানান, মহাসড়কে কয়েকদিন ধরে যানজটের খবর পাচ্ছিলাম। ভেবেছিলাম একটু সকাল সকাল বের হলে আরামে ঢাকায় পৌঁছাতে পারব। কিন্তু এখন এমন যানজটের কবলে পড়েছি, কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বেড়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম