ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ঢাকায় আজও দিনভর থেমে থেমে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৪,  4:50 PM

news image

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে গতকাল বুধবার থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজও। আজ বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে ঝিরঝির বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে দেওয়া এক আভাসে জানান, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম