ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

ডোমিঙ্গোকে বলির পাঠা বানানো হয়: পাপন

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  2:14 PM

news image

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় সফরে যাওয়ার আগে কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর অবস্থান ছিল নড়বড়ে। প্রোটিয়া এই কোচ তো সাংবাদিকদের থেকে সরাসরি প্রশ্ন পেয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা কী আপনার শেষ সফর?’ যদিও সেই প্রশ্ন এড়িয়ে গেছেন ডমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতায় ডমিঙ্গোর অবস্থান আবারও জোরালো হয়। কিন্তু ডারবানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে মুমিনুলদের। শেষ দিনে ৫৫ মিনিটে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এই ম্যাচের বিশ্লেষণে সবার আগে উঠে আসে টসের সিদ্ধান্ত। যেখানে কয়েকভাগ্য নিজেদের পক্ষে পাওয়ার পর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

অথচ দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন আগে ব্যাটিং নেওয়ার কথা। কিন্তু কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আপত্তির কারণে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যা তার কাছে ভালো লাগেনি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, আমার মনে হয় যে কোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডোমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটাররা কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে কোচরা কী বলতে চায়? তিনি আরও বলেন, যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না। বিসিবি সভাপতি বলেন, যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সবকিছু সমাধান করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম