ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  3:11 PM

news image

ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দোতলায় এ ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজ ও ডেন্টার ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন ও ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন। এদিকে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন সুলতানা ইভা। তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কেন্দ্রে পরীক্ষা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম