ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ডেন্টালে দেশসেরা নাসরিন সুলতানা ইভা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  10:44 PM

news image

ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন নাসরিন সুলতানা ইভা। ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়া ইভা প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হলে এ তথ্য উঠে আসে। ওই ফলাফলে দেখা যায়, নাসরিন সুলতানা ইভা লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১ দশমিক ৭৫।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন, যা শতকরা বিবেচনায় ৩৪ দশমিক ৯০ শতাংশ। আর ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন, যা শতকরা বিবেচনায় ৬৫ দশমিক ১০ শতাংশ। সরকারি ডেন্টাল কলেজে ছাত্রদের আসন সংখ্যা ২৫৭ জন। যা শতকরা বিবেচনায় ৪৭ দশমিক ১৬ শতাংশ। ছাত্রীদের আসন সংখ্যা ২৮৮ জন, শতকরা বিবেচনায় ৫২ দশমিক ৮৪ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম