ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ডি মারিয়ার গোল-অ্যাসিস্টে জুভেন্টাসের বড় জয়

#

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  4:16 PM

news image

পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যান আনহেল ডি মারিয়া। দল বদলালেও বদলেনি আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদু। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়ে অভিষেকেই গোল করে এবং করিয়ে শুরু করলেন নতুন মৌসুম। এতেই বড় জয় পেল তুরিনের বুড়িরা। সোমবার (১৫ আগস্ট) সিরি আ লিগে নিজেদের প্রথম ম্যাচে সাসসুয়োলোর মুখোমুখি হয় জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক গোলের সঙ্গে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোড়া গোলে সাসসুয়োলোকে ৩-০ ব্যবধানে হারায় তারা।

ডি মারিয়াকে অভিষেকে জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে মাত্র ২৬ মিনিট অপেক্ষা করতে হয়। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ‘তুরিনের বুড়ি’দের হয়ে গোলের খাতা খোলেন তিনি। কেবল গোল করেই ক্ষান্ত হননি এই আর্জেন্টাইন, ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক পাসে ভ্লাহোভিচের গোল বানিয়েও দিয়েছেন। অবশ্য অভিষেকের শেষটা সুখকর হয়নি ডি মারিয়ার। অ্যাবডাক্টর চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনো জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম