ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৪,  11:13 AM

news image

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে সদরদপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার প্রত্যুষ কুমার মজুমদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত), অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খানকে ডিএমপির মিরপুর বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপির গুলশান বিভাগের (গোয়েন্দা) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) হিসেবে বদলি করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম