ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ডাবল শিফট বন্ধ হলো সাড়ে ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৪,  11:07 AM

news image

সারাদেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে। ফলে এসব স্কুল এখন এক (সিঙ্গেল) শিফটে রূপান্তরিত হলো। সোমবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। সারাদেশে শিক্ষা কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, সারাদেশের ১২ হাজার ৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে এক শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরবর্তীকালে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই শিফটে রূপান্তর করা যাবে না। এর আগে ২০২২ সালের ৩০ অক্টোবর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক পালায় চালানোর পরিকল্পনা কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১। শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম