ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনের কারাদণ্ড

#

১১ আগস্ট, ২০২৫,  10:48 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৫ জন আসামি উপস্থিত ছিলেন আর বাকিরা পলাতক। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের মৃত আ. রাজ্জাকের ছেলে নুরুদ্দিন ওরফে বাছির (৫৪), শামসু মিয়ার ছেলে সুমন (৪১), মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার (৪৫), করিম মুন্সীর মনির হোসেন ওরফে তল্লা মনির (৬৩), আবুল কালাম (৫৪), ওসমান প্রধানের ছেলে আসলাম (৫৪), কানা ইসলাম (৪৯), মামুন (৪৯), বিল্লাল (৪৯) ও মাসুম ওরফে নোয়াখাইল্লা মাসুম (৪৪)। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৩১ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোদনাইল এলাকার অ্যাডভোকেট মফিজুল ইসলামের ভাড়াটিয়া বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরে তদন্তে দণ্ডপ্রাপ্তদের সনাক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম