ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

#

১০ সেপ্টেম্বর, ২০২৫,  2:39 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রত্যাহারের বিষয়টি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে। এর আগে, গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লেখা হয়, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ এদিকে ওসির ফেসবুক আইডি থেকে কোনো দলের প্রার্থী পক্ষে পোস্ট দেওয়ায় সরকারি চাকরির আচরণবিধি নিয়ে অনেকে প্রশ্ন তুলে কমেন্ট করেন। আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ওসি সরকারি কর্মকর্তা হিসেবে রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। পরবর্তীতে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ও সদর মডেল থানার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ‘আমার ব্যক্তিগত আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমার আইডিতে শকুনের চোখ পরেছে। আইনি ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।’ এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এতে রাজনৈতিক পোস্ট দেয়। বিষয়টি নজরে আসার পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এই ঘটনা সাধারণ ডায়েরি করা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম