ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ঠাকুরগাঁওয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২১,  11:34 AM

news image

ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। পুলিশ জানায়,

বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বন্ধু পরিচয়ে মেহেদীকে ডেকে নিয়ে যায় কয়েকজন লোক। পরে তার আসতে দেরি হওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘণ্টা খানেক পর জেলার বিসিক শিল্প নগরীর রাস্তায় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। নিহত মেহেদী সদর উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম